সংবাদদাতা, কল্যাণী: চাকদহ ব্লকের শিলিন্দি পঞ্চায়েতের চাকুডাঙা এলাকায় বুধবার গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে এক নাবালিকা। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ছ’জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় এক নাবালিকা দিন কয়েক আগে নিখোঁজ হয়ে যায়। সেই নাবালিকার বান্ধবী ছিল মৃত এই নাবালিকা।



