নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অবসাদে আত্মঘাতী হলেন এক গৃহশিক্ষক। মৃতের নাম আব্দুল রউফ মোল্লা (৪৬)। বিষ্ণুপুর থানার চকবাগির ওই বাসিন্দার বাড়িতে পারিবারিক অশান্তি লেগে ছিল। বুধবার রাতেও স্ত্রীর সঙ্গে তাঁর তুমুল ঝামেলা হয়। অভিযোগ, তাঁকে মারধরও করা হয়। এরপরই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আব্দুল। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিস। তাতে স্ত্রীর বিরুদ্ধে লাগাতার মানসিক অত্যাচারের অভিযোগ এনেছেন ওই শিক্ষক।



