Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের আগে চোট সমস্যায় দুই শিবির, আজ আর্সেনালকে হারাতে মরিয়া আতলেতিকো

একদিনের ক্রিকেট থেকে টি-২০, বাইশ গজে চোকার্স তকমা আজও বয়ে বেড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা। শুরুটা দারুণ করেও নক-আউট পর্বে মুখ থুবড়ে পড়ার একাধিক উদাহরণ রয়েছে প্রোটিয়া ব্রিগেডের।

চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের আগে চোট সমস্যায় দুই শিবির, আজ আর্সেনালকে হারাতে মরিয়া আতলেতিকো
  • ২৯ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

মাদ্রিদ: একদিনের ক্রিকেট থেকে টি-২০, বাইশ গজে চোকার্স তকমা আজও বয়ে বেড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা। শুরুটা দারুণ করেও নক-আউট পর্বে মুখ থুবড়ে পড়ার একাধিক উদাহরণ রয়েছে প্রোটিয়া ব্রিগেডের। ক্লাব ফুটবলে গত কয়েক বছরে সেই একই হাল আর্সেনালের। প্রিমিয়ার লিগ থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মেগা আসর, উভয় ক্ষেত্রেই শুরুটা দারুণ করেও শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলাতে ব্যর্থ গানাররা। চলতি মরশুমেও প্রিমিয়ার লিগে খেতাব জয়ের পথ কঠিন করে তুলেছে মিকেল আর্তেতা ব্রিগেড। তবে ইউরোপ সেরার লড়াইয়ে তার প্রভাব যাতে না পড়ে, সেই লক্ষ্যেই বুধবার মাঠে নামছে লন্ডনের ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। ইউরোপ সেরার আসরে এই প্রথম একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামছে তারা। প্রথম লেগে ঘরের মাঠে খেলবে ডিয়েগো সিমিওনে ব্রিগেড। সেই অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে জয় নিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য স্প্যানিশ ক্লাবটির। পক্ষান্তরে, অ্যাওয়ে ম্যাচে ভালো ফল করে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখতে মরিয়া গানাররা।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এর আগে একবারই শেষ চারের গণ্ডি টপকাতে সফল হয়েছিল আর্সেনাল। ২০০৫-০৬ মরশুমে খেতাবি লড়াইয়ে অবশ্য বার্সেলোনার কাছে বশ মানে আর্সেন ওয়েঙ্গারের ছেলেরা। দীর্ঘ দু’দশক পর মিকেল আর্তেতার হাত ধরে অধরা মাধুরীর স্বাদ পেতে মরিয়া গানাররা। গতবার দল সেমি-ফাইনালে পৌঁছলেও, পিএসজি’র কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। এবার তাই আর পিছনে ফিরে তাকাতে নারাজ কাই হাভার্ট-ওডেগার্ডরা। এই প্রসঙ্গে কোচ আর্তেতা জানান, ‘টানা দু’বার সেমি-ফাইনালে খেলতে নামাটা আমাদের কাছে গর্বের ব্যাপার। ক্লাবের ১৪০ বছরের ইতিহাসে এটাই প্রথম। গতবার আমরা শুরুটা ভালো করেও তা ধরে রাখতে পারিনি। এবার আর ভুল করলে চলবে না। বার্সেলোনার মতো দলকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে আতলেতিকো। তাই তাদের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না। আমাদের সতর্ক থাকতে হবে।’ উল্লেখ্য, চলতি চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত অপরাজিত আর্সেনাল। ১২ ম্যাচের মধ্যে ১০টি’তে জয় পেয়েছে তারা। বাকি দু’টি ড্র। 
আর্সেনালের মত একই অবস্থা আতলেতিকোর। শুরুটা দারুণ করেও মরশুমের শেষ ল্যাপে ক্রমশ ধুঁকছে সিমিওনে ব্রিগেড। সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ন’টির মধ্যে মাত্র দু’টিতে জয় পেয়েছে তারা। যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে বার্সাকে হারিয়েছিলেন গ্রিজম্যানরা। তাই শেষ চারের লড়াইয়ে নামার আগে ছেলেদের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করছেন আতলেতিকো কোচ। তিনি বলেন, ‘একরাশ প্রত্যাশার মধ্যেই শেষ চারের লড়াইয়ে নামছে দল। নিজেদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল।’
 ম্যাচ শুরু রাত ১২-৩০ মিনিটে।
সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ