Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ জিততেই হবে আতলেতিকো ও ইন্তার মিলানকে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম পর্বে দু’গোলে লিড নিয়েও ক্লাব ব্রাগের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করে আতলেতিকো মাদ্রিদ।

আজ জিততেই হবে আতলেতিকো ও ইন্তার মিলানকে
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম পর্বে দু’গোলে লিড নিয়েও ক্লাব ব্রাগের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করে আতলেতিকো মাদ্রিদ। ফলে রাউন্ড অব সিক্সটিনের টিকিট পাকা করতে ফিরতি লেগে জিততেই হবে ডিয়েগো সিমোনে-ব্রিগেডকে। সেই লক্ষ্যেই মঙ্গলবার মেট্রোপলিটানো স্টেডিয়ামে লড়াইয়ে নামছেন গ্রিজম্যান-আলভারেজরা। প্রথম লেগে আতলেতিকোকে সমানে সমানে টেক্কা দিয়েছিল বেলজিয়ামের ক্লাবটি। তবে অ্যাওয়ে ম্যাচে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন লড়াই। কয়েকদিন আগেই ঘরের মাঠে কোপা ডেল রে’র লড়াইয়ে বার্সেলোনাকে চার গোলের মালা পরায় সিমোনে-ব্রিগেড। এবার চ্যাম্পিয়ন্স লিগের আসরেও সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য তাদের। কোচ সিমোনে বলেছেন, ‘ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগাতে হবে আমাদের।’ 
ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া ইন্তার মিলান। প্লে-অফের প্রথম লেগে বোডোর কাছে ১-৩ গোলে বশ মানেন লাওতারো মার্তিনেজরা। ফলে পরের রাউন্ডে পৌঁছতে হলে মঙ্গলবার সান সিরোয় অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হবে লাওতারো মার্তিনেজদের। কাজটা কঠিন হলেও ঘুরে দাঁড়াতে মরিয়া কোচ ক্রিশ্চিয়ান চিউ। তার উপর চলতি চ্যাম্পিয়ন্স লিগে বড় দলগুলিকে বারবার কঠিন চ্যালেঞ্জ ছুড়েছে নরওয়ের ক্লাবটি।

Advertisement

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে

 আতলেতিকো : ক্লাব ব্রাগ (রাত ১১-১৫)
 নিউকাসল : কুয়ারাবাগ (রাত ১-৩০)
 ইন্তার মিলান : বোডো (রাত ১-৩০)
 লেভারকুসেন : ওলিম্পিয়াকোস (রাত ১-৩০)
* সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ