Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

জনপ্রিয়তার শীর্ষে

টেলিভিশনে কোন ধারাবাহিকের জনপ্রিয়তা শীর্ষে? তা নিয়ে চর্চা থাকে সপ্তাহজুড়ে। জবাব মেলে রিপোর্ট কার্ডে। বৃহস্পতিবার প্রকাশিত হল সিরিয়ালের সাপ্তাহিক মার্কশিট অর্থাৎ টিআরপি তালিকা।

জনপ্রিয়তার শীর্ষে
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

টেলিভিশনে কোন ধারাবাহিকের জনপ্রিয়তা শীর্ষে? তা নিয়ে চর্চা থাকে সপ্তাহজুড়ে। জবাব মেলে রিপোর্ট কার্ডে। বৃহস্পতিবার প্রকাশিত হল সিরিয়ালের সাপ্তাহিক মার্কশিট অর্থাৎ টিআরপি তালিকা। গত কয়েক সপ্তাহ ধরেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে বেশ কয়েকটি ধারাবাহিকের মধ্যে। এবার ভিকট্রি স্ট্যান্ডের প্রথম স্থানে জায়গা পেল জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’। চলতি সপ্তাহে ৫.১ পেয়ে প্রথম স্থানে এই ধারাবাহিক। অভিনয়ে পল্লবী শর্মা ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। শীর্ষে থাকা ধারাবাহিকের প্রাপ্ত নম্বর অবশ্য খুব একটা আশাব্যঞ্জক নয় বলেই মনে করা হচ্ছে। ‘নিম ফুলের মধু’র পর ‘তারে ধরি ধরি মনে করি’র হাত ধরে ফের ছোটোপর্দায় ফিরেছেন পল্লবী শর্মা। ‘দিতি’ হিসাবে ইতিমধ্যে দর্শকের মন জয় করেছেন তিনি। স্বাভাবিকভাবেই সকলকে টেক্কা দিয়ে প্রথম হওয়ার উচ্ছ্বাস পল্লবীর কণ্ঠে, ‘আমাদের গল্পটা তো আর পাঁচটা গল্পের মতো নয়, তাই সেটা প্রথম দিন থেকেই খুব চ্যালেঞ্জিং ছিল। আর এখন এই ফল সত্যি খুবই আনন্দের বিষয়। এই ডামাডোলের সময়েও মানুষ এতটা ভালোবাসা দিয়েছেন, আমাদের সকলের পরিশ্রম সার্থক।’ ১৫ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছেন পল্লবী। টিআরপির মাধ্যমে টেলিভিশনে ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ হয়, এই কথায় তিনি বিশ্বাসী। ইন্ডাস্ট্রিতে পা রেখে শুরুর দিকে টিআরপি নিয়ে কখনো ভাবতেন না। তবে বর্তমানে প্রত্যেক সপ্তাহের প্রতিযোগিতাকে গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তিনি। এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে স্টার জলসার ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’ এবং তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’। সম্প্রতি বাংলায় রাজনৈতিক পালাবদল ঘটেছে। তার প্রভাব কি শ্যুটিং সেটে পড়েছে? পল্লবীর কথায়, ‘এখনও পর্যন্ত এর কোনো প্রভাব আমি বুঝতে পারিনি।’ 

Advertisement

আরাত্রিকা চক্রবর্তী

Advertisement
সম্পর্কিত সংবাদ