Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজ হামলা, নিহত ১০

জোহানেসবার্গ থেকে বেকার্সডালের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। এই শহরে কয়েকটি বড় সোনার খনির কাছাকাছি অবস্থিত। তবে এখানে দরিদ্র মানুষের সংখ্যা তুলনামূলক বেশি।

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজ হামলা, নিহত ১০
  • ২১ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

জোহানেসবার্গ, ২১ ডিসেম্বর: ফের ভয়াবহ বন্দুকবাজ হানা। অস্ট্রেলিয়ার সিডনির পরে এবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। শহরের উপকণ্ঠে বেকার্সডালের রাস্তায় এলোপাথাড়ি গুলি চালাল অজ্ঞাতপরিচয় এক বন্দুকবাজ। এদিনের অতর্কিত হামলায় ১০ জন প্রাণ হারিয়েছেন। জখম আরও ১০ ব্যক্তি। তাঁদের চিকিৎসা চলছে।

Advertisement

জোহানেসবার্গ থেকে বেকার্সডালের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। এই শহরে কয়েকটি বড় সোনার খনির কাছাকাছি অবস্থিত। তবে এখানে দরিদ্র মানুষের সংখ্যা তুলনামূলক বেশি। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলে পুলিশ জানিয়েছে।
গত রবিবার অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে ইহুদিদের একটি উৎসবে জঙ্গি হামলায় প্রাণ হারান অন্তত ১৫ জন। পুলিশকর্মী সহ আরও ৪০ জখম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ