চেন্নাই, ২৪ নভেম্বর: তামিলনাড়ুর তেনকাশিতে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। জখম কমপক্ষে ২৮। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদুরাই থেকে সেনকোট্টাইয়ের দিকে যাচ্ছিল একটি বাস, অপরটি আসছিল তেনকাশিতে তখনই ঘটে দুর্ঘটনাটি। এই দুর্ঘটনার জেরে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের কর্মীরা। দুটিই বেসরকারি বাস।



