জাকার্তা, ৯ ডিসেম্বর: হংকং’য়ের বহুতলের অগ্নিকাণ্ডের ঘটনার আতঙ্ক তাড়া করছে গোটা বিশ্বকে। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬০-জনের। এবার ইন্দোনেশিয়ার জাকার্তায় বহুতলে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল কমপক্ষে ২০ জনের। জখম বহু। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, আজ, মঙ্গলবার দুপুরে মধ্য জাকার্তায় একটি সাততলা বিল্ডিংয়ে আগুন লাগে। ওই বিল্ডিংয়ের প্রথম তলায় আগুন লেগেছিল। তারপরে সেটি উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়তে থাকে। ইন্দোনেশিয়া পুলিশ সূত্রে খবর, ওই বহুতলের প্রথম তলায় একটি ব্যাটারির ঘর ছিল।



