Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আয়ুষ মেলায় প্রথম দিনই মানুষের ঢল  

শহরজুড়ে শোভাযাত্রা ও বিশিষ্ট মানুষজনকে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সোমবার করোনেশন স্কুল মাঠে শুরু হল জেলা আয়ুষ মেলা। তিনদিন ব্যাপী এই মেলায় প্রথম দিনই মানুষের ঢল নামে। স্বাস্থ্য শিবির থেকে শুরু করে যোগ শিবির নিয়ে সর্বমোট ১৬ টি স্টল হয়েছে।

আয়ুষ মেলায় প্রথম দিনই মানুষের ঢল
 
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শহরজুড়ে শোভাযাত্রা ও বিশিষ্ট মানুষজনকে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সোমবার করোনেশন স্কুল মাঠে শুরু হল জেলা আয়ুষ মেলা। তিনদিন ব্যাপী এই মেলায় প্রথম দিনই মানুষের ঢল নামে। স্বাস্থ্য শিবির থেকে শুরু করে যোগ শিবির নিয়ে সর্বমোট ১৬ টি স্টল হয়েছে। সেখানে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, সিদ্ধা- সবধরনের চিকিৎসা পদ্ধতিতে মানুষকে পরিষেবা দেওয়া হয়। জেলার আয়ুষ বিভাগের আধিকারিক চিকিৎসক সৌমেশ কুমার ভট্টাচার্য বলেন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক পূরণ শর্মা, রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি, রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার সহ জেলার স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ