Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আসেনি ছাড়পত্র, বাংলা সহায়তা কেন্দ্রে  আধার পরিষেবা চালু নিয়ে অনিশ্চিয়তা

এক বছরের বেশি সময় পরেও আসেনি আধার কর্তৃপক্ষের ছাড়পত্র। ফলে দক্ষিণ ২৪ পরগনায় বাংলা সহায়তা কেন্দ্রে আধার পরিষেবা চালু এখনও অনিশ্চিত।

আসেনি ছাড়পত্র, বাংলা সহায়তা কেন্দ্রে  আধার পরিষেবা চালু নিয়ে অনিশ্চিয়তা
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এক বছরের বেশি সময় পরেও আসেনি আধার কর্তৃপক্ষের ছাড়পত্র। ফলে দক্ষিণ ২৪ পরগনায় বাংলা সহায়তা কেন্দ্রে আধার পরিষেবা চালু এখনও অনিশ্চিত। আধার কর্তৃপক্ষ অবশ্য এই নিয়ে সরকারিভাবে কোনও কিছু বলতে নারাজ। এদিকে, এই পরিষেবা চালু না হওয়ায় সাধারণ মানুষজনকে বেশি টাকা দিয়ে সাইবার ক্যাফে বা অন্যান্য দোকান থেকে এই কাজ করাতে হচ্ছে। কারণ এই জেলায় সরকারিভাবে আধার কার্ড সংক্রান্ত কাজ করানোর কেন্দ্রের সংখ্যা কম।
Advertisement
বিভিন্ন বিডিও অফিস, জেলাশাসকের কার্যালয় ও কয়েকটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে প্রথম ধাপে ১৩৯টি বিএসকেতে এই আধার কার্ড সংক্রান্ত কাজ হবে বলে ঠিক হয়েছিল। সেখানে নতুন করে আধারের জন্য আবেদন, সংশোধন, বিভিন্ন সরকারি পরিষেবার জন্য ব্যাঙ্কের সঙ্গে আধার সংযোগ ইত্যাদি কাজ করার সুযোগ পাবে সাধারণ মানুষ। এই সব কেন্দ্রে যে ডেটা এন্ট্রি অপারেটররা কাজ করেন, তাঁদেরকে আধার পরিষেবা দিতে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। এমনকী বাছাই করা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করার কাজও শেষ। জেলা প্রশাসনের দাবি, এই পরিষেবা চালু করতে গেলে আধার কর্তৃপক্ষের অনুমতি লাগে। হয়তো সেটা এখনও মেলেনি। তাই জেলায় সেই ছাড়পত্র দিতে পারছে না রাজ্য। এই পরিস্থিতি অন্যান্য জেলাতেও রয়েছে বলে খবর। এদিকে, প্রায়ই বিভিন্ন বিএসকেতে গিয়ে সাধারণ মানুষ এই পরিষেবা কবে চালু হবে, তা নিয়ে খোঁজ করছেন। ব্লক থেকেও ঘনঘন জেলার কাছে এই ব্যাপারে জানতে চাওয়া হচ্ছে। এই কেন্দ্রগুলি থেকে যাতে দ্রুত আধার পরিষেবা চালু হয়, সেই দাবি জানিয়েছেন অনেকেই।
Advertisement
সম্পর্কিত সংবাদ