Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারত-পাক জটিলতায় অনিশ্চিত এশিয়া কাপ

ভারত-পাকিস্তান মুখোমুখি মানেই টানটান উত্তেজনা। ক্রিকেট মাঠও তার ব্যতিক্রম নয়। আইসিসি’র কাছে এই ম্যাচ কার্যত সোনার ডিম পাড়া হাঁস। মহারণের উন্মাদনা সবকিছুই ছাপিয়ে যায়। আইসিসি’র কোষাগার ভরতে এই মহারণের জুড়ি নেই।

ভারত-পাক জটিলতায় অনিশ্চিত এশিয়া কাপ
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুবাই: ভারত-পাকিস্তান মুখোমুখি মানেই টানটান উত্তেজনা। ক্রিকেট মাঠও তার ব্যতিক্রম নয়। আইসিসি’র কাছে এই ম্যাচ কার্যত সোনার ডিম পাড়া হাঁস। মহারণের উন্মাদনা সবকিছুই ছাপিয়ে যায়। আইসিসি’র কোষাগার ভরতে এই মহারণের জুড়ি নেই। কিন্তু সাম্প্রতিক আবহ বড়ই উদ্বেগজনক। কাশ্মীরে জঙ্গি হামলার পর অপারেশন সিন্দুরে ভারতের প্রত্যাঘাত। এমন পরিস্থিতিতে ক্রিকেটের ভাবনা স্রফ বিলাসিতা। এমনকী, এশিয়া কাপের ভবিষ্যৎও অনিশ্চিত। আগামী সেপ্টেম্বরে ভারতের মাটিতে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। কিন্তু কোনও অবস্থানেই পাকিস্তানের মুখোমুখি হতে নারাজ বিসিসিআই। অন্যদিকে, ভারতে দল পাঠাতে নারাজ পিসিবি। পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি এশিয়া ক্রিকেটের সর্বময় কর্তা। ফাঁপড়ে পড়েছেন তিনি। সবমিলিয়ে এশিয়া কাপ নিয়ে জটিলতা বাড়ছেই।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও অচলাবস্থা তৈরি হয়। পাকিস্তানের মাটিতে ম্যাচ খেলতে যাননি রোহিত শর্মারা। শেষ পর্যন্ত সমাধান আসে হাইব্রিড মডেলের মাধ্যমে। দুবাইতে ভারত-পাক ম্যাচ আয়োজন করে আইসিসি। কিন্তু এশিয়া কাপে তৃতীয় ভেন্যুতেও ম্যাচ হওয়া মুশকিল। অন্যদিকে, আগস্টে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় পাকিস্তান। আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে যোগাযোগ করছে পাক বোর্ড।

Advertisement
সম্পর্কিত সংবাদ