উজির আলি, চাঁচল: মালদহ ও উত্তর দিনাজপুর সীমান্তে অবস্থানের কারণে ব্যবসা ক্ষেত্রে ক্রমশ গুরুত্ব বাড়ছে চাঁচলের আশাপুরের। সেই কথা মাথায় রেখে ব্যবসার অগ্রগতির লক্ষ্যে ব্যবসায়ীদের এক ছাতার তলায় নিয়ে ২০১৪ সালে পথচলা শুরু করে আশাপুর ওয়েলফেয়ার ব্যবসায়ী সমিতি। ব্যবসার সঙ্গে এলাকার সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগ নেয় এই সমিতি। তারা মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের আওতায় রয়েছে। এক দশক কাটিয়ে সোমবার রাতে ১২তম বর্ষপূর্তি উদযাপন করল আশাপুর ওয়েলফেয়ার ব্যবসায়ী সমিতি।
Advertisement
প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সমিতির প্রয়াত সদস্যদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, উত্তর দিনাজপুর জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি তড়িৎ লাহিড়ী ও চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত সোম, চাঁচল মার্চেন্ট অ্যাসোশিয়েসনের সভাপতি প্রাণগোপাল পোদ্দার সহ সম্পাদক সুদীপ্ত ঘোষ, চাঁচলের প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুব, চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু, ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ ও চাঁচল দমকল কেন্দ্রের ইনচার্জ রতন কুমার সিংহ সহ বিশিষ্টজনরা।
আশাপুর ওয়েলফেয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি জহুর আহমেদ বলেন, বর্তমানে দুই শতাধিক সদস্য সক্রিয়ভাবে সমিতিতে যুক্ত রয়েছেন। ঐক্যবদ্ধভাবে চলার ফলে আইনগত বিভিন্ন কাজে আমরা সাফল্য পেয়ে থাকি। দুঃসময়ে প্রত্যেকটি ব্যবসায়ীর পাশে থেকে আমরা লড়াই করে থাকি। ব্যবসায়ী সমিতির সম্পাদক কল্যাণ সাহা বলেন, আশাপুর বাজারে শত শত ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকলেও রাষ্ট্রায়ত্ত কোনও ব্যাঙ্ক নেই। এখানে একটি ব্যাঙ্কের শাখা খোলার দাবি আমরা জেলা মার্চেন্টকে জানিয়েছি।
মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, মালদহ জেলায় ১৮৩টি ইউনিটে লক্ষাধিক ব্যবসায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। সরকারি ও আইনগতভাবে সহায়তা পাইয়ে দিতে আমরা সবসময় ব্যবসায়ীদের পাশে থাকি। আশাপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক যাতে গড়ে ওঠে, তারা চেষ্টা আমরা করব।