দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর অবশেষে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ৬৩৫৯১/ ৬৩৫৯২ আসানসোল-বোকারো মেমু প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু হচ্ছে। আগামী, কাল রবিবার ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিষেবা চালু করা হচ্ছে। মঙ্গলবার থেকে আগের মতোই পরিষেবা চালু হবে। এই মর্মে আজ, শনিবার আদ্রা ডিভিশনে একটি নির্দেশিকা এসে পৌঁছেছে। ট্রেনটি কোভিডের সময় থেকে বন্ধ থাকায় পুরুলিয়া জেলাবাসী প্রচুর অসুবিধায় পড়েছিল।



