মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো উত্তরবঙ্গের জঙ্গলে বন্যপ্রাণীদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা শুরু হল। ঘাস লাগানোর কাজ শুরু হয়েছে। জলদাপাড়া, গোরুমারা সহ উত্তরের বিভিন্ন বনাঞ্চলে ওই ঘাস লাগানো হবে। জলদাপাড়ার এডিএফও নভোজিৎ দে আজ, বৃহস্পতিবার বলেন, আমরা জঙ্গলে ঘাস লাগানো শুরু করে দিয়েছি। ১২টি প্রজাতির ঘাস লাগানো হবে জলদাপাড়ায়। এখনও পর্যন্ত ঠিক হয়েছে জলদাপাড়ায় ৩০০ হেক্টর এলাকায় প্ল্যান্টেশন হবে। তবে ওই এলাকা বাড়তে পারে। গোরুমারার এডিএফও রাজীব দে বলেন, আমাদের নার্সারি তৈরি রয়েছে। শীঘ্রই জঙ্গলে ঘাস লাগানোর কাজ শুরু হবে।



