Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘আমাদের পাড়া’ কর্মসূচিতে অরূপ বিশ্বাস

হাওড়া সদর সহ একাধিক ব্লকে শুক্রবার ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির পরিদর্শনে আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

‘আমাদের পাড়া’ কর্মসূচিতে অরূপ বিশ্বাস
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া সদর সহ একাধিক ব্লকে শুক্রবার ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির পরিদর্শনে আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন বাসিন্দারা। দুয়ারে সরকারের কাজ ঠিকমতো হচ্ছে কি না, এদিন তাও ঘুরে দেখেন মন্ত্রী। সকালে উত্তর হাওড়ার সালকিয়ার একটি স্কুলে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে যান মন্ত্রী। হাওড়া সদরের পাশাপাশি বেলুড়ে ও সাঁকরাইলেও যান মন্ত্রী। বালি-জগাছা ব্লকের বালি পঞ্চায়েতে মন্ত্রী অরূপ বিশ্বাস সাধারণ মানুষের বক্তব্য শোনেন। কেউ নিকাশির সমস্যা, কেউ আবার রাস্তাঘাট সারাইয়ের আবেদন জানান মন্ত্রীর কাছে। মন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের মধ্য দিয়ে বহু সমস্যার সমাধান হচ্ছে। মানুষের কাজ যাতে দ্রুত হয়, এই বিষয়টি আধিকারিকদের সঙ্গে নিয়ে স্থানীয় বিধায়করা গুরুত্ব দিয়ে দেখুক।’  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ