Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

মেট্রোর যাত্রীদের নিরাপত্তায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা

মহানগরীর বুকে এই মুহূর্তে পাঁচটি মেট্রো রুট চালু রয়েছে। প্রতিদিন সংশ্লিষ্ট মেট্রো পথে যাতায়াত করেন লক্ষ লক্ষ যাত্রী। এই বিরাট অংশের মানুষের সার্বিক সুরক্ষায় এবার কলকাতা মেট্রোর নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

মেট্রোর যাত্রীদের নিরাপত্তায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা
  • ২১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহানগরীর বুকে এই মুহূর্তে পাঁচটি মেট্রো রুট চালু রয়েছে। প্রতিদিন সংশ্লিষ্ট মেট্রো পথে যাতায়াত করেন লক্ষ লক্ষ যাত্রী। এই বিরাট অংশের মানুষের সার্বিক সুরক্ষায় এবার কলকাতা মেট্রোর নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। রেলের তরফে এআই বেসড সফ্টওয়্যার গোটা মেট্রো করিডরে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। যার মাধ্যমে মানুষের চোখে এড়িয়ে যাওয়া সামান্যতম ত্রুটি-বিচ্যুতিও অভিনব এই ব্যবস্থায় সহজেই ধরা পড়বে। মেট্রো স্টেশন চত্বরে ঘোরাঘুরি করা সন্দেহজনক ব্যক্তি কিংবা যন্ত্র এআই ব্যবস্থায় সহজেই শনাক্ত করা যাবে। প্ল্যাটফর্মে উপস্থিত কোনও যাত্রী আত্মহত্যা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটাতে উদ্যত হলে তাও এআই নিরাপত্তা বলয় তা আগাম জানিয়ে দেবে। সবমিলিয়ে কলকাতা মেট্রো পথ আগের তুলনায় আরও বেশি নিরাপদ হবে বলে আশাবাদী রেল কর্তারা।

Advertisement

পাশাপাশি, জোকা-মাঝেরহাট মেট্রো যাত্রীদের জন্য সুখবর। রুটটি চালু হওয়ার পর থেকে সপ্তাহে কাজের পাঁচদিন এই পথে মেট্রো পরিষেবা পান যাত্রীরা। আগামীকাল শনিবার থেকে এই প্রথম পার্পল করিডর খোলা থাকবে। অর্থাৎ এবার সোমবার থেকে শনিবার বেহালা এলাকার ওই মেট্রো করিডর খোলা থাকবে। শনিবার জোকা থেকে দিনের প্রথম ও শেষ মেট্রো যাত্রা করবে যথাক্রমে দুপুর ১টা ২৫ মিনিট ও রাত ৮টা ১১ মিনিটে। অন্যদিকে, শনিবার মাঝেরহাট থেকে দিনের প্রথম ও শেষ মেট্রো রেক ছাড়বে যথাক্রমে দুপুর ১টা ৪৯ মিনিট ও রাত ৮টা ৩২ মিনিটে। এছাড়া, হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ রুটে কাল শনিবার থেকে সারাদিনে মেট্রো পরিষেবা ১৮৬টি থেকে বেড়ে হবে ২০২।         

Advertisement
সম্পর্কিত সংবাদ