লন্ডন: প্রিমিয়ার লিগে জয়ের ধারা বজায় রাখল আর্সেনাল। শনিবার অ্যাওয়ে ম্যাচে এভার্টনকে ১-০ গোলে হারাল মিকেল আর্তেতা-ব্রিগেড। ২৭ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন ভিক্টর গায়কেরাস। এই জয়ের সুবাদে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল গানাররা। ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান সিটি।
টটেনহ্যামকে ২-১ গোলে হারাল লিভারপুল। সেই সঙ্গে তালিকায় প্রথম পাঁচে উঠে এল আর্নে স্লট-ব্রিগেড। অ্যাওয়ে ম্যাচে ‘দ্য রেডস’ ব্রিগেডের হয়ে জাল কাঁপান আলেকজান্ডার ইসাক ও হুগো একিতিকে। টটেনহ্যমের হয়ে ব্যবধান কমান রিচার্লিসন। উল্লেখ্য, ম্যাচে লাল কার্ড দেখেন স্পার-ব্রিগেডের জাবি সিমোন্স ও ক্রিশ্চিয়ান রোমেরো। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগায় লিভারপুল। এই জয়ের সুবাদে ১৭ ম্যাচে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট। এদিকে, রবিবার অ্যাওয়ে ম্যাচে অ্যাস্ট ভিলার কাছে ১-২ গোলে বশ মানল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ফলে ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রইল তারা।