Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লিগ কাপের ফাইনালে আর্সেনাল

প্রথম লেগে স্টামফোর্ড ব্রিজে জিতে আগেই ফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছিল আর্সেনাল। মঙ্গলবার লিগ কাপের সেমি-ফাইনালের ফিরতি লেগেও চেলসিকে হারাল গানাররা।

লিগ কাপের ফাইনালে আর্সেনাল
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আর্সেনাল- ১        :         চেলসি- ০

Advertisement

(দু’লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জয়ী আর্সেনাল)

লন্ডন: প্রথম লেগে স্টামফোর্ড ব্রিজে জিতে আগেই ফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছিল আর্সেনাল। মঙ্গলবার লিগ কাপের সেমি-ফাইনালের ফিরতি লেগেও চেলসিকে হারাল গানাররা। ঘরের মাঠ এমিরেটসে ১-০ গোলে জিতল মিকেল আর্তেতা-ব্রিগেড। ম্যাচের সংযোজিত সময়ে শেষ মিনিটে জাল কাঁপান কাই হাভার্ট। সেই সুবাদে দু’লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতল আর্সেনাল। আগামী ২২ মার্চ ফাইনালে ম্যান সিটি বনাম নিউকাসল ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে আর্তেতা ব্রিগেড।

চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে আর্সেনাল। ইপিএলে ইতিমধ্যেই শীর্ষস্থান ধরে রেখেছে তারা। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে নক-আউটের টিকিট নিশ্চিত করেছে তারা। এবার লিগ কাপের ফাইনালে পৌঁছে মরশুমের প্রথম খেতাব জয়ের পথে এক পা বাড়িয়ে রাখলেন মার্তিনেল্লি-গোয়কেরাসরা। মঙ্গলবার সেমি-ফাইনালের ফিরতি পর্বে এক গোলের অ্যাডভান্টেজ নিয়েই মাঠে নেমেছিলেন গানাররা। তবে ম্যাচের শুরু থেকেই চেলসির আক্রমণের সামনে বেশ কোণঠাসা দেখায় তাদের। কোনওক্রমে দুর্গ অক্ষত রেখে প্রথমার্ধে মাঠ ছাড়ে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ত্রোসার্ড ও হাভার্টকে এনে পাল্টা চাপ বাড়ান আর্তেতা। এই পর্বে দু’দলই বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করে। তবে সংযোজিত সময়ের সপ্তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে জাল কাঁপিয়ে আর্সেনালকে ফাইনালের টিকিট এনে দেন হাভার্ট (১-০)।

 

সম্পর্কিত সংবাদ