চ্যাম্পিয়ন্স লিগে আজ নামছে আর্সেনাল, ম্যান ইউ! ছন্দ ধরে রাখাই লক্ষ্য বার্সার
  • ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইস্তানবুল: চলতি মরশুমে এখনও অল উইন রেকর্ড ধরে রেখেছে বার্সেলোনা। লা লিগায় টানা ৮ ম্যাচে জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফেয়েনুর্ডকে পাঁচ গোলের মালা পরিয়েছিলেন ইয়ামালরা। আন্তর্জাতিক বিরতির পর গেতাফের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছে হান্স ফ্লিকের ছেলেরা। এবার চ্যাম্পিয়ন্স লিগেও সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য তাঁদের। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে গালাতাসারের বিরুদ্ধে নামছে বার্সা। চোটের কারণে এই ম্যাচেও নেই রাফিনহা। তবে বাকিরা সকলেই তৈরি। গত ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়েই জাল কাঁপিয়েছিলেন গ্যাব্রিয়েল হেসাস। মঙ্গলবার আপফ্রন্টে আরও একবার তাঁর উপরেই আস্থা রাখতে পারেন কোচ ফ্লিক। এছাড়া দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা কম।

Advertisement

দিনের অপর ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে শুরুটা মোটেই ভালো হয়নি রেড ডেভিলসের। ৬ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে রয়েছেন ব্রুনো ফার্নান্ডেজরা। তবে ইউরোপ সেরার লড়াইয়ে প্রথম ম্যাচেই চার গোলে জয় পায় তারা। আতলেতিকোর বিরুদ্ধে আরও এক উজ্জীবিত পারফরম্যান্স মেলে ধরতে বদ্ধপরিকর মাইকেল ক্যারিকের ছেলেরা। অন্যদিকে, লা লিগায় বার্সার পরেই রয়েছে আতলেতিকো। ৮ ম্যাচে ৬টিতে জয় পয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগেও সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য সিমোনে ব্রিগেডের।
মঙ্গলবার ফরাসি ক্লাব লিলের বিরুদ্ধে নামছে আর্সেনাল। গতবার চ্যাাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় মকেল আর্তেতার দলকে। এবার সেই অধরা খেতাব জয়ের লক্ষ্যে শুরু থেকেই ধারাবাহিকতায় চোখ গানারদের। অন্যদিকে, ভাইকিং এফকে’র মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।