Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৪৫ লক্ষ টাকার ওষুধ সহ গ্রেপ্তার

পশ্চিম বর্ধমানের হীরাপুরে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে ৪৫ লক্ষ টাকার সন্দেহজনক ওষুধ উদ্ধার করল পুলিস ও ড্রাগ কন্ট্রোল।

৪৫ লক্ষ টাকার ওষুধ সহ গ্রেপ্তার
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম বর্ধমানের হীরাপুরে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে ৪৫ লক্ষ টাকার সন্দেহজনক ওষুধ উদ্ধার করল পুলিস ও ড্রাগ কন্ট্রোল। শুক্রবার গভীর রাতের যৌথ অভিযানে উদ্ধার হল ৪৫ লক্ষ টাকার সন্দেহজনক ওষুধ। ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা জানিয়েছেন, তাঁদের তীব্র সন্দেহ উদ্ধার হওয়া অ্যান্টিবায়োটিক, ব্লাড  প্রেশার, অ্যান্টিইনফ্লামেটরি, ভিটামিন সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম সাপ্লিমেন্টের পুরো স্টকটাই জাল। ওষুধের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। শতদল রায় নামে অভিযুক্ত ব্যক্তির ড্রাগ লাইসেন্সই ছিল না। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসানসোল কোর্টের বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ