Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল কসবা থানা। মঙ্গলবার রাতে অভিযুক্তকে ধরা হয়।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল কসবা থানা। মঙ্গলবার রাতে অভিযুক্তকে ধরা হয়। জানা গিয়েছে, নির্যাতিতার সহকর্মী ছিলেন অভিযুক্ত। দু’জনেই ছিলেন বিবাহিত। যদিও পরে দু’জনেরই বিয়ে ভেঙে যায়। এরপরই ওই তরুণী প্রাক্তন সহকর্মীর প্রেমে পড়েন। ওই যুবক নির্যাতিতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ