Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৩ তদন্তকারী অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কলকাতার বিচারভবনে তিনটি পকসো মামলার শুনানির দিন ধার্য ছিল বুধবার। তিন তদন্তকারী পুলিস অফিসার সেখানে শুনানিতে নির্দিষ্ট সময় হাজির না হওয়ার ক্ষুব্ধ বিচারক তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

৩ তদন্তকারী অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার বিচারভবনে তিনটি পকসো মামলার শুনানির দিন ধার্য ছিল বুধবার। তিন তদন্তকারী পুলিস অফিসার সেখানে শুনানিতে নির্দিষ্ট সময় হাজির না হওয়ার ক্ষুব্ধ বিচারক তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত সূত্রের খবর, কোর্ট মারফত সেই খবর পেয়ে তড়িঘড়ি ওই তিন তদন্তকারী পুলিস অফিসার আদালতে হাজির হয়ে ব্যক্তিগত বন্ডে জামিন নেন। 

Advertisement

বুধবার কলকাতা বিচারভবনের বিশেষ পকসো আদালতে ওঠে তিনটি মামলার শুনানি। অভিযুক্তদের নিদিষ্ট সময়ে কোর্টে হাজির করা হয়। কিন্তু শুনানির সময় দেখা যায়, তদন্তকারী পুলিস অফিসাররা গরহাজির। বিচারক এনিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেন। একটি পকসো মামলায় অভিযুক্তের তরফে আইনজীবী ফজলে আহমেদ খান বলেন, এইভাবে যদি তদন্তকারী পুলিস অফিসারই নির্দিষ্ট সময়ে আদালতে সাক্ষ্য দিতে না আসেন, তাহলে তার থেকে দুঃখের আর কী হতে পারে?
এদিকে, নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও ওই অফিসাররা না আসায় বিচারক ৩ তদন্তকারীর বিরুদ্ধে ওই আইনি পদক্ষেপ করার নির্দেশ দেন। যদিও সরকারি কৌঁসুলি আদালতে বলেন, বিভিন্ন মামলার বিষয়ে তদন্তকারীরা ব্যস্ত থাকেন। তাই তাঁদের বিষয়টি যেন সহানুভূতির সঙ্গে দেখা হয়। ওই তিন তদন্তকারী অফিসার ব্যক্তিগত জামিন নেওয়ার পর একটি মামলার শুনানি শুরু হয়। বাকি দু’টি মামলার শুনানির তারিখ পড়ে।

সম্পর্কিত সংবাদ