Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বুসান চলচ্চিত্র উৎসবে অর্ণব

সিনেমাটোগ্রাফার অর্ণব লাহার মুকুটে নতুন পালক। বুসান চলচ্চিত্র উৎসবের একটি বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিতে চলেছেন তিনি।

বুসান চলচ্চিত্র উৎসবে অর্ণব
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সিনেমাটোগ্রাফার অর্ণব লাহার মুকুটে নতুন পালক। বুসান চলচ্চিত্র উৎসবের একটি বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিতে চলেছেন তিনি। এশিয়ার ৪০টি দেশের মধ্যে ২৪ জনকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একমাত্র ভারতীয় কলকাতার অর্ণব। এসআরএফটিআই-এর প্রাক্তনী তিনি। ইতিমধ্যে তাঁদের অনলাইন সেশন শুরু হয়েছে। সেপ্টেম্বরে তিনি যাচ্ছেন বুসানে। সেখানে ২০ দিনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন অর্ণব। একটি স্বল্প দৈর্ঘ্যর ছবি তৈরি করতে হবে তাঁদের। একজন ইরানি পরিচালক সঙ্গে জুটি বাঁধছেন তিনি। যুদ্ধপরিস্থিতির কথা উঠে আসবে তাঁদের ছবিতে। বুসানের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্প দৈর্ঘ্যের এই ছবিটি দেখানো হবে। সঙ্গে অংশ নেবেন ‘ব্রিজ টু হলিউড’ নামক এক প্রোগ্রামেও। এ বছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে অর্ণবের সিনেমাটোগ্রাফিতে ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ ছবিটি পুরস্কৃত হয়। ২০২২ সালে অর্ণবের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘হর্স ফ্রম হেভেন’ অস্কার মনোনয়নের প্রতিযোগিতায় শামিল হয়েছিল। সেবার মূল তালিকায় জায়গা পায়নি ছবিটি। এই আবহে এমন একটি সুযোগ পাওয়া অর্ণবের কাছে স্বপ্নের হাতছানিই বটে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ