Bartaman Logo
৯ জুন, ২০২৬

যোগী রাজ্যের টোল প্লাজায় বেধড়ক মারধর সেনা জওয়ানকে

যোগীরাজ্যে আক্রান্ত সেনা জওয়ান। টোল প্লাজায় ট্র্যাফিক জ্যাম ও ফি নিয়ে বচসার জেরে ওই জওয়ানকে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা।

যোগী রাজ্যের টোল প্লাজায় বেধড়ক মারধর সেনা জওয়ানকে
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মিরাট: যোগীরাজ্যে আক্রান্ত সেনা জওয়ান। টোল প্লাজায় ট্র্যাফিক জ্যাম ও ফি নিয়ে বচসার জেরে ওই জওয়ানকে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। উত্তরপ্রদেশের মিরাটের ভূনি টোল প্লাজার এই ঘটনার ভিডিও সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। জানা গিয়েছে, ল্যাম্পপোস্টের সঙ্গে জওয়ানের দুটি হাত পেঁচিয়ে ধরে এক দুষ্কৃতী। এরপর তার সাঙ্গপাঙ্গরা ওই সেনা কর্মীকে বেদম মারধর করে। কিল, চড় তো বটেই, লাঠি দিয়েও পেটানো ওই জওয়ানকে। ভিডিওতে একজনকে ইট হাতেও তেড়ে আসতে দেখা যায়। ঘটনাটি সামনে আসার পর অস্বস্তিতে পড়ে রাজ্যের বিজেপি সরকার। প্রবল চাপের মুখে শেষপর্যন্ত চারজনকে গ্রেপ্তার করে পুলিস। সিসি ক্যামেরার ফুটেজ থেকে তাদের চিহ্নিত করা হয়। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।  জানা গিয়েছে, আক্রান্ত জওয়ানের নাম কপিল। তিনি জম্মু ও কাশ্মীরে কর্মরত। ছুটির পর কাজে যোগ দিতে দিল্লি যাচ্ছিলেন তিনি। কার্নাল হাইওয়ের উপর টোল প্লাজায় ট্রাফিক জ্যাম ও টোল ফি নিয়ে বচসায় জড়িয়ে পড়েন কপিল। এরপরই তাঁকে মারধর করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ