Bartaman Logo
৩০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চিউইংগামেই দাদুকে খুঁজে পান আর্জেন্তিনার তারকা ডে পল

রডরিগো ডে পল মাঠে নামার আগে চিউইংগামেই দাদুকে খুঁজে পান। দাদুর স্মৃতির ট্যাটু ও আবেগঘন কাহিনি। বিস্তারিত পড়ুন।

চিউইংগামেই দাদুকে খুঁজে পান আর্জেন্তিনার তারকা ডে পল
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ডালাস: চিউইংগাম অ্যান্ড ক্যান্ডি স্টোরি। মুখরোচক, মজাদার , চুরমুরে গল্প। জর্ডন ম্যাচের আগে ডালাসের নীল-সাদা সমর্থকদের মুখে মুখে ঘুরছে রডরিগো ডে পলের কাহিনি। আর্জেন্তিনা ম্যাচের বেশ কিছুক্ষণ আগেই মাঠে নামেন ডি পল ও পারাদেস। ওয়ার্ম-আপের আগে চক্কর কাটা নতুন কিছু নয়। এখানেই গল্পের আসল মোচড়। জানা গিয়েছে, প্রতি ম্যাচে গুনে গুনে ১৪ টি ক্যান্ডি বা চিউইং গাম মুখে পোরেন ডে পল। কিন্তু পারাদেসের ক্ষেত্রে সংখ্যাটা ৭। কয়েক ব্যাগ চিউইংগাম নিয়েই মার্কিন মুলুকে এসেছেন ডে পল ও পারাদেস। সংস্কার বলতেই পারেন। ময়দান থেকে বিশ্বকাপ এর কোনো বিকল্প নেই। আর্জেন্তিনা ধারাবাহিকভাবে জিতছে। মেসিরা ফুরফুরে মেজাজে। বোঝাই যাচ্ছে, চিউইংগাম নিয়ে আগামী দিনেও চর্চা চলবে। 

Advertisement

ডে পলের চিউইংগাম প্রেম অবশ্য নতুন নয়। ছোটোবেলার স্মৃতিও উঠে আসছে সোশ্যাল সাইটে। নাতিকে হাত ধরে ট্রেনিংয়ে নিয়ে যেতেন দাদু ওসভাল্ডো। অনুশীলনের পর ক্যান্ডি ও চিউইংগাম কেনার টাকা দিতেন দাদুই। মুঠো ভরে বাড়ি ফিরতেন ডি পল। জানতেন না, নেপথ্যে লুকিয়ে জীবন সংগ্রামের কঠিন বাস্তব। আসলে বাসভাড়ার টাকা নাতির হাতে ক্যান্ডি কেনার জন্য তুলে দিতেন ওসভাল্ডো। তারপর নিজের পকেট গড়ের মাঠ। অগত্যা কয়েক কিলোমিটার হেঁটে বাড়ি ফিরতেন তিনি। ২০০৯ সালে না ফেরার দেশে পাড়ি দেন ওসভাল্ডো। ধাক্কা সামলে উঠতে সময় নিয়েছিলেন ডে পল। মাঠে নামার আগে চিউইংগামেই দাদুকে খোঁজেন রডরিগো ডে পল। এছাড়া নিজের কবজিতে দাদুর স্মৃতিতে ট্যাটু খোদাই করেছেন আর্জেন্তাইন তারকা। ভালোবাসার সেই ট্যাটু চুম্বন করে দাদুর স্মৃতিকে আঁকড়ে ধরেন আর্জেন্তাইন ফুটবলার। আকাশ থেকে ওসভাল্ডো নিশ্চয়ই আশীর্বাদ করেন নাতিকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ