আজ, বৃহস্পতিবার বিকেলে কাঁচরাপাড়ায় সিপিএমের মিছিল চলাকালীন আক্রান্ত হলেন বেশ কয়েকজন দলীয় কর্মী-সমর্থক। হকার পুনর্বাসন সব বিভিন্ন দাবিতে রেল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য দ্বারভাঙা কলোনি থেকে মিছিল শুরু করেছিলেন সিপিএম কর্মী-সমর্থকরা। কিছুটা যাওয়ার পরই অটো-টোটো চালক এবং হকাররা সেই মিছিল আটকে দেয় বলে অভিযোগ। এরপর এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিত এবং শম্ভু চট্টোপাধ্যায়কে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা।



