গত ২০ জুলাই সিজেপি আন্দোলনকে কেন্দ্র করে হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া চলছে। ‘ফেসিয়াল রেকগনিশন সিস্টেম’ পদ্ধতির মাধ্যমে ২,৮৭৩ জন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। এই হিংসা ছড়ানোর পিছনে কোনো দুষ্কৃতীদের হাত ছিল কিনা সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।



