Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আরাবুলকে আইনি  চিঠি শওকতের

আরাবুলকে আইনি  চিঠি শওকতের
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তাঁর সম্মানহানি করা হয়েছে। এই অভিযোগ তুলে ভাঙড় ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামকে আইনি নোটিস পাঠালেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। কয়েকদিন আগে আরাবুল প্রকাশ্যে বলেছিলেন, ওই বিধায়কের আত্মীয়দের অনেকেই ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত এবং ভাঙড়ে ছাতা-কম্বল-শীতবস্ত্র দেওয়ার নাম করে তোলাবাজি করছেন তিনি। এই মন্তব্য নিয়েই এবার আইনি লড়াইয়ের পথে নামলেন শওকত।  তিনি বলেন, আমার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই এমন মন্তব্য করা হয়েছে। তাই তাঁকে আইনি চিঠি দিয়েছি। আশা করি জবাব দেবেন। না হলে আইনের পথেই লড়াই হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ