Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

২৭ বছর পরে

মাঝে কেটে গিয়েছে ২৭ বছর। ১৯৯৮ সালে ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবিতে কাজ করেছিলেন অভিনেতা ধর্মেন্দ্র ও আরবাজ খান। তারপর আর তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি।

২৭ বছর পরে
  • ১৫ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

• মাঝে কেটে গিয়েছে ২৭ বছর। ১৯৯৮ সালে ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবিতে কাজ করেছিলেন অভিনেতা ধর্মেন্দ্র ও আরবাজ খান। তারপর আর তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি। ফের এক ছবিতে কাজ করছেন তাঁরা। ছবির নাম ‘ম্যায়নে পেয়ার কিয়া ফির সে’। পারিবারিক ড্রামা ঘরানার এই ছবিটি উপস্থাপিত হবে রহস্যের মোড়কে। সদ্য ছবির ঘোষণা হয়েছে মুম্বইতে। ধর্মেন্দ্র ও আরবাজ কোন চরিত্রে থাকছেন, তা এখনও জানা যায়নি। পাশাপাশি আরও কারা এই ছবিতে অভিনয় করবেন, তাও জানাননি নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হবে বলে খবর। মুম্বইয়ের বিভিন্ন অংশে চলবে শ্যুটিং। সবকিছু ঠিক থাকলে চলতি বছর নভেম্বরে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ