নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ মেডিক্যালের জরুরি বিভাগ পুরনো বিল্ডিংয়ে স্থানান্তরিত হল। আজ, মঙ্গলবার সকাল ৮টা থেকে সেখানেই জরুরি পরিষেবা মিলবে। প্রসূতি বিভাগে জরুরি পরিষেবা পুরনো হাসপাতালের দোতলায় থাকবে বলেও কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। সোমবার পুরনো হাসপাতাল বিল্ডিংয়ের জরুরি বিভাগের উদ্বোধন করেন সাংসদ মিতালি বাগ। তাঁর সঙ্গে ছিলেন আরামবাগ মেডিক্যালের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় সহ অন্যান্যরা। সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের সার্বিক উন্নয়ন করে যাচ্ছেন।



