Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আপত্তিকর ভিডিও বানিয়ে গ্রেপ্তার ২

আপত্তিকর ভিডিও বানিয়ে গ্রেপ্তার ২
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নাবালক ও শিশুদের নিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। হুগলি গ্রামীণ পুলিসের সাইবার শাখা চণ্ডীতলা থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সুদীপ চক্রবর্তী ও শুভদীপ মুর্মু। তাঁরা দু’জনেই চণ্ডীতলার বাসিন্দা। জেলা গ্রামীণ পুলিস সুপার কামনাশিস সেন বলেন, ধৃতদের বিরুদ্ধে আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে মোবাইল ফোন এবং ভিডিও বাজেয়াপ্ত হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ