Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আলিয়ার প্রশংসা

মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’র ভূয়সী প্রশংসা করলেন অভিনেত্রী আলিয়া ভাট।

আলিয়ার প্রশংসা
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’র ভূয়সী প্রশংসা করলেন অভিনেত্রী আলিয়া ভাট। অহন পাণ্ডে ও অনিত পাড্ডা অভিনীত এই ছবিটি সদ্য মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলিয়া লিখেছেন, ‘দু’জন তারকার জন্ম হল। শেষ কবে এত বিস্ময় নিয়ে দুই অভিনেতার পারফরম্যান্স দেখেছি, মনে নেই। অনিত ও অহনের সততা আমাকে মুগ্ধ করেছে। ছবিটি বারবার দেখব।’ আলিয়া জানিয়েছেন, তিনি অহন ও অনিতের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছেন। তবে আলিয়া মনে করছেন, একবার প্রশংসাই এই ছবির জন্য যথেষ্ট নয়। বারবার প্রশংসা করতে চান অভিনেত্রী। সে কারণে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। আলিয়ার এই পোস্ট নবাগত দুই অভিনেতা-অভিনেত্রীর মনোবল বাড়াতে কাজে দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই মুহূর্তে আলিয়া ব্যস্ত তাঁর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ নিয়ে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। ত্রিকোণ প্রেমের সম্পর্কে গল্প বুনেছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। নভেম্বরে ছবির শ্যুটিং শেষ হওয়ার কথা। তারপর ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ