Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিয়োগ বিতর্ক, তিনদিন পর পুরসভায় এলেন চেয়ারম্যান

বেশ কিছু দিন ধরে তালা ঝুলছিল বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যানের ঘরে। বুধবার পরিস্থিতি বদলায়। তিনদিন পর পুরসভায় এসে দপ্তরে বসেন চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। যদিও অন্য জনপ্রতিনিধিদের অনেককে দেখা যায়নি। নিয়োগ বিতর্কে এই অবস্থা বলে মনে করা হচ্ছে।

নিয়োগ বিতর্ক, তিনদিন পর  পুরসভায় এলেন চেয়ারম্যান
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: বেশ কিছু দিন ধরে তালা ঝুলছিল বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যানের ঘরে। বুধবার পরিস্থিতি বদলায়। তিনদিন পর পুরসভায় এসে দপ্তরে বসেন চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। যদিও অন্য জনপ্রতিনিধিদের অনেককে দেখা যায়নি। নিয়োগ বিতর্কে এই অবস্থা বলে মনে করা হচ্ছে। 

Advertisement

২০১৬ সালের শেষ দিকে বাদুড়িয়া পুরসভায় ক্লার্ক, গ্রুপ ডি, পিয়ন ও ড্রাইভার মিলিয়ে ৩৪ জনকে নিয়োগ করা হয়েছিল। অভিযোগ, লিখিত পরীক্ষা হলেও নিয়োগে মেধার বদলে শাসকদলের ঘনিষ্ঠদের প্রাধান্য দেওয়া হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালে পুরসভায় সিবিআই অভিযান চালায়। সুজিত বসুর গ্রেপ্তারির পর ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
ডিওয়াইএফআই নেত্রী অলিভিয়া মুখোপাধ্যায়ের দাবি, বাদুড়িয়া পুরসভা দুর্নীতির আঁতুড়ঘর। চেয়ারম্যানের সঙ্গে সুজিত বসুর ঘনিষ্ঠতার কথা সকলে জানেন। বিজেপির বসিরহাট জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাসের দাবি, অবৈধভাবে ৩৪ জনের নিয়োগ হয়েছিল। চেয়ারম্যানকে দায় নিতে হবে।
যদিও পুরসভার আধিকারিক কৃষ্ণকান্ত বর্মন জানান, চেয়ারম্যান দু’দিনই পুরসভায় এসেছিলেন। সিবিআই অভিযানের কথা স্বীকার করে তিনি বলেন,  তদন্তে সহযোগিতা করা হয়েছে। চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের দাবি, শারীরিক অসুস্থতার কারণে দু’দিন যেতে পারিনি। তদন্ত চলবে, আমি চিন্তিত নই। সরকারি সব নিয়ম মেনে নিয়োগ হয়েছিল।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ