Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলে গ্রুপ সি এবং ডি পদে নিয়োগ পরীক্ষার আবেদন শুরু ৩ নভেম্বর

স্কুলে ৮ হাজার ৪৭৭ পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তির পাশাপাশি রিজিয়ন এবং ভাষাভিত্তিক শূন্যপদের তালিকাও প্রকাশ করেছে তারা।

স্কুলে গ্রুপ সি এবং ডি পদে নিয়োগ পরীক্ষার আবেদন শুরু ৩ নভেম্বর
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলে ৮ হাজার ৪৭৭ পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তির পাশাপাশি রিজিয়ন এবং ভাষাভিত্তিক শূন্যপদের তালিকাও প্রকাশ করেছে তারা। গ্রুপ সি-তে ২ হাজার ৯৮৯টি এবং গ্রুপ ডি-তে ৫ হাজার ৪৮৮টি শূন্যপদ রয়েছে। আবেদন গ্রহণ শুরু হবে ৩ নভেম্বর থেকে। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। লিখিত পরীক্ষার নির্দিষ্ট দিন জানানো না হলেও তা জানুয়ারিতে হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও এক্স হ্যান্ডলে এই বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়ে লিখেছেন, ‘...মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ এবং সক্রিয় পর্যবেক্ষণে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের আরও একটি পদক্ষেপ এটি। এই পদে আবেদনকারী সমস্ত কর্মপ্রার্থী যুবক-যুবতীর জন্য আমার আন্তরিক শুভেচ্ছা।’ প্রসঙ্গত, এর আগেই এই পদগুলিতে নিয়োগের বিধি বা রুলস গেজেট আকারে প্রকাশ করেছিল সরকার। সেখানে চাকরিহারা প্রার্থীদের জন্য অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ পাঁচ নম্বর দেওয়ার কথা ঘোষণা করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ