Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রেশনে কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করার আবেদন

রাজ্যের রেশন ব্যবস্থায় বেশ কিছু কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করল রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন।

রেশনে কেন্দ্রীয় সরকারি  প্রকল্প চালু করার আবেদন
  • ২৩ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের রেশন ব্যবস্থায় বেশ কিছু কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করল রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে রেশন ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েও সংগঠন চিঠি দিয়েছে। রাজ্যের বর্তমান মুখ্যসচিব মনোজ আগরওয়াল দীর্ঘ সময় খাদ্যদপ্তরের প্রধান সচিব ছিলেন। তাঁর সঙ্গে আলোচনায় বসতে চাইছে সংগঠন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে ফেডারেশন জানিয়েছেন, রেশন ডিলারদের আয় বৃদ্ধি করে স্বচ্ছতার সঙ্গে ব্যবসা চালানোর জন্য বেশ কিছু উদ্যোগ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে নিয়েছে। কিন্তু আগের রাজ্য সরকারের আগ্রহ না থাকায় ওই প্রকল্পগুলি এখনও পশ্চিমবঙ্গে রূপায়িত হয়নি। কিন্তু অনেক রাজ্যে তা সাফল্যের সঙ্গে কাজ করতে শুরু করেছে। এর মধ্যে রেশন দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বাজার দরের থেকে কমে বিক্রির ব্যবস্থা, ব্যাংকিং ও ডাক বিভাগের কিছু পরিষেবা, ৫ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার বিক্রি প্রভৃতি আছে। রেশন ডিলারদের বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়ার জন্য দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্র। বিভিন্ন রাজ্যে ডিলাররা ইতিমধ্যে এই প্রশিক্ষণ নিতে শুরু করলেও পশ্চিমবঙ্গে তা হয়নি। এই সব পরিষেবা রেশন ডিলাররা দিতে পারলে সাধারণ মানুষের সুবিধা হবে বলে সংগঠন জানিয়েছে। আগের রাজ্য সরকার রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির অতিরিক্ত আর্থিক দায় নিতে রাজি ছিল না। বিষয়টি মুখ্যমন্ত্রীকে বিবেচনা করার অনুরোধ করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ