স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ল পাঁচ দিন। ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদনের চূড়ান্ত সময়সীমা ছিল। তা বাড়িয়ে ৮ ডিসেম্বর করা হয়েছে। ২০১৬ সালের তুলনায় এ বছর এখনও পর্যন্ত অর্ধেকেরও কম, প্রায় সাড়ে আট-ন’লক্ষ আবেদন জমা পড়েছে। এই কারণেই এসএসসি আবেদনের জন্য বাড়তি সময় দিচ্ছে বলে সূত্রের খবর। তবে বিজ্ঞপ্তির পর সোমবার দীর্ঘ সময় ওয়েবসাইটটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাই কার্যত আরও একটি আবেদনের দিন নষ্ট হল।



