নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাপ ক্যাবের ভাড়া সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাকে বিভ্রান্তিকর বলল সিটু অনুমোদিত কলকাতা ওলা উবর অ্যাপ ক্যাব অপারেটরস অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন। সংগঠনের সভাপতি ইন্দ্রজিত্ ঘোষ ও সম্পাদক মহম্মদ মনু বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানিয়েছেন, এই নির্দেশিকার ফলে চালক ও যাত্রীদের মধ্যে ক্ষোভ আরও বাড়বে। চাহিদা অনুযায়ী পরিবর্তনশীল ভাড়া থাকলে যাত্রীদের সঙ্গে বচসা হাওয়ার সম্ভাবনা আরও বাড়বে। কখনও চালকদের ক্ষতি হবে। সংগঠনের দাবি, ২০১৮ সালের পর থেকে রাজ্যে পরিবহণ দপ্তর ভাড়া আপডেট করেনি। দপ্তরকে প্রতিবছর অ্যাপ ক্যাবের ভাড়া আপডেট করতে হবে। পরিবর্তন করতে হবে কিলোমিটার প্রতি বেস ফেয়ার।



