Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ অ্যাপ ক্যাব চালকদের মিছিল, হয়রানির আশঙ্কা

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ, বৃহস্পতিবার দুপুরে অ্যাপ নির্ভর ক্যাব ও বাইক ট্যাক্সি চালকরা পরিবহণ ভবনে ডেপুটেশন দেবেন।

আজ অ্যাপ ক্যাব চালকদের মিছিল, হয়রানির আশঙ্কা
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ, বৃহস্পতিবার দুপুরে অ্যাপ নির্ভর ক্যাব ও বাইক ট্যাক্সি চালকরা পরিবহণ ভবনে ডেপুটেশন দেবেন। নেতৃত্বের দাবি, প্রায় ২৫০ থেকে ৩০০টি অ্যাপ নির্ভর ক্যাব ও বাইক ট্যাক্সির চালকেরা এই মিছিলে যোগ দেবেন। এর ফলে সপ্তাহের এই কাজের দিন অ্যাপ ক্যাবের অপ্রতুলতায় যাত্রীদের নাকাল হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। সিপিএমের শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত কলকাতা ওলা-উবের অ্যাপ ক্যাব অপারেটরস অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের ডাকে মিছিল এজেসি বোস রোডের শ্রমিক ভবন থেকে বেলা ১২টায় শুরু হবে।

Advertisement

এই বিষয়ে সিটু নেতা ইন্দ্রজিত্ ঘোষ বলেন, মিছিলকে কেন্দ্র করে নতুন ট্রাফিক আইন বাতিল করা, সকলকে বাণিজ্যিক নম্বর প্লেট দেওয়া, ভাড়া বৃদ্ধি এই দাবিগুলো থাকছে। এর পাশাপাশি চালকদের টাকা খরচ করে প্যানিক বটন বসাতে হচ্ছে। সেই প্যানিক বটন বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে না। এদিকে ছ’হাজার টাকা দিয়ে বসাতে হচ্ছে। এছাড়া বছরে ২ হাজার টাকা দিয়ে রিচার্জ করতে হয়। সেই টাকা কমানোর দাবিও রাখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ