Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টিম ইন্ডিয়ার নতুন টাইটেল স্পনসর অ্যাপেলো টায়ার্স

মাত্র ২১ দিনেই ড্রিম ইলেভেনের অভাব পূরণ করে ফেলল বিসিসিআই। টিম ইন্ডিয়ার জার্সির নতুন টাইটেল স্পনসর হচ্ছে অ্যাপেলো টায়ার্স।

টিম ইন্ডিয়ার নতুন টাইটেল স্পনসর অ্যাপেলো টায়ার্স
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র ২১ দিনেই ড্রিম ইলেভেনের অভাব পূরণ করে ফেলল বিসিসিআই। টিম ইন্ডিয়ার জার্সির নতুন টাইটেল স্পনসর হচ্ছে অ্যাপেলো টায়ার্স। ১২১টি দ্বিপাক্ষিক ও ২০টি আইসিসি ম্যাচের জন্য সংস্থাটি দেবে মোট ৫৭৯.০৬ কোটি টাকা। মোট আড়াই বছর তথা ২০২৮ পর্যন্ত চুক্তি। তার মধ্যে ভারত খেলবে পুরুষদের টি-২০ বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, মহিলাদের বিশ্বকাপ, পুরুষদের ওয়ান ডে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। 

Advertisement

ড্রিম ইলেভেনের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি ছিল ২০২৬ পর্যন্ত। কিন্তু অনলাইন গেমিং বন্ধ হওয়ায় তারা টিম ইন্ডিয়ার জার্সির স্পনসরশিপ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। অনলাইন গেমিং দেশে নিষিদ্ধ হওয়ায় চুক্তি ছিন্ন করা ছাড়া কোনও উপায় ছিল না বোর্ডের। তবে ভারতীয় ক্রিকেটের বিপুল জনপ্রিয়তা এবং সাফল্যের সুবাদে নতুন স্পনসর পেতে সমস্যা হয়নি। 
অ্যাপেলো টায়ার্সের পাশাপাশি দরপত্র জমা দিয়েছিল ক্যানভা, জেকে সিমেন্টও। কিন্তু বিডিংয়ে সবচেয়ে বেশি দর দিয়ে তিন বছরের জন্য ভারতীয় দলের স্পনসর হওয়ার ছাড়পত্র পেয়েছে অ্যাপেলো টায়ার্স। দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ পিছু তারা দেবে ৪.৫ কোটি। ড্রিম ইলেভেন দিত ৪ কোটি। সেদিক থেকে দেখলে ভারতীয় বোর্ড ম্যাচ পিছু প্রায় ৫০ লক্ষ টাকা অতিরিক্ত পাচ্ছে নতুন স্পনসরের থেকে। এছাড়া আইসিসি’র ম্যাচে অ্যাপেলো টায়ার্স দেবে ১.৭২ কোটি টাকা। বিদেশি সংস্থা ক্যানভা অল্পের জন্য টিম ইন্ডিয়ার স্পনসর হতে পারল না। তারা দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ পিছু ৪.২৮ এবং আইসিসি ম্যাচের জন্য ১.৮৩ কোটি দিতে চেয়েছিল। তিন বছরের জন্য ক্যানভার খরচ হতো ৫৫৪.৪৮ কোটি। সেখানে ২৫ কোটি অতিরিক্ত খরচ করে অ্যাপেলো ছিনিয়ে নিল টিম ইন্ডিয়ার স্পনসরশিপ। 
এশিয়া কাপে ভারতীয় দলের কোনও স্পনসর নেই। মহিলা ব্রিগেডও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্পনসরহীন জার্সি পরেই মাঠে নামছেন। কবে থেকে অ্যাপেলোর জার্সি পরে ভারতের পুরুষ ও মহিলা দল খেলবে, তা সরকারিভাবে জানানো হয়নি। মনে করা হচ্ছে, ৩০ সেপ্টেম্বর শুরু হতে চলা মহিলাদের বিশ্বকাপে মান্ধানা, হরমনপ্রীতদের জার্সিতে দেখা যাবে অ্যাপেলো টায়ার্সের লোগো। 

Advertisement
সম্পর্কিত সংবাদ