Bartaman Logo
১০ জুন, ২০২৬

আওরঙ্গজেবের প্রশংসা: মহারাষ্ট্র বিধানসভা থেকে সাসপেন্ড এসপি বিধায়ক

আওরঙ্গজেবের প্রশংসা: মহারাষ্ট্র বিধানসভা থেকে সাসপেন্ড এসপি বিধায়ক
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই ও লখনউ: মুঘল সম্রাট আওরঙ্গজেবের ‘প্রশংসা’ করায় শাস্তি! মহারাষ্ট্র বিধানসভা থেকে বুধবার সাসপেন্ড করা হল সমাজবাদী পার্টির (এসপি) বিধায়ক আবু আজমিকে। চলতি বাজেট অধিবেশন পর্যন্ত তাঁকে সাসপেন্ড করা হয়েছে। মহারাষ্ট্রের এই ঘটনার রেশ পৌঁছেছে উত্তরপ্রদেশের রাজনীতিতেও। সেখানে বিজেপি ও এসপির মধ্যে বাগযুদ্ধ তুঙ্গে ওঠে। এদিন বিধান পরিষদে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, আবু আজমি বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে এসপিকে। আজমিকে দল থেকে বহিষ্কার করে তাঁকে উত্তরপ্রদেশে নিয়ে আসুন। এমন লোকজনদের  কীভাবে ‘যত্ন’ করতে হয়, উত্তরপ্রদেশ তা ভালোই জানে। আজমির ভারতে বসবাসের অধিকার নিয়েও প্রশ্ন তোলেন যোগী। পাল্টা বিজেপিকে একহাত নিয়েছেন এসপি সুপ্রিমো অখিলেশ যাদবও। এক্স হ্যান্ডলে তাঁর তোপ, শুধুমাত্র মতাদর্শের কারণে যদি সাসপেন্ড করা শুরু হয়, তাহলে বাক স্বাধীনতা ও দাসত্বের ফারাক থাকবে কীভাবে? আমাদের বিধায়ক ও সাংসদদের ভয়ডরহীন প্রজ্ঞা অতুলনীয়। যদি কেউ ভেবে থাকে, সাসপেনশনের মাধ্যমে মুখ বন্ধ করা যাবে, তাহলে তা খুবই শিশুসুলভ ও নেতিবাচক ভাবনা।
Advertisement
আজমির দাবি ছিল, আওরঙ্গজের মোটেও নির্দয় ছিলেন না। তিনি বহু হিন্দু মন্দির তৈরিতে সাহায্য করেছিলেন। এসপি বিধায়কের এই মন্তব্যের পরই  মাঠে নেমে পড়ে বিজেপি তথা মহারাষ্ট্রের ক্ষমতাসীন মহাযুতি শিবির। এদিন বিধানসভায় আজমিকে সাসপেন্ডের প্রস্তাব পেশ করেন মন্ত্রী চন্দ্রকান্ত পাতিল। গেরুয়া শিবির থেকে দাবি করা হয়, আওরঙ্গজেবের প্রশংসা বাস্তবে মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজি ও তাঁর পুত্র সম্ভাজি মহারাজের অসম্মান।  মুখ্যমন্ত্রী ফড়নবিশ বলেছেন, আজমিকে জেলে ঢোকানো হবে। এনিয়ে আজমি বলেন, তিনি যা বলেছেন তা বিভিন্ন ঐতিহাসিক ও লেখকের লেখার ভিত্তিতে। তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। -ফাইল চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ