Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আন্তর্জাতিক ক্যারাটেতে ২ পদক কল্যাণীর দিয়ার

আন্তর্জাতিক ক্যারাটেতে ২ পদক কল্যাণীর দিয়ার
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কল্যাণী: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় দু’টি পদক জিতলেন কল্যাণীর ৯ নম্বর ওয়ার্ডের লাল কোয়ার্টার্সের বাসিন্দা দিয়া শিকদার। নেপালে আয়োজিত তৃতীয় গৌতম বুদ্ধ আন্তর্জাতিক ক্যারাটে ওপেন টুর্নামেন্টে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। দলগত বিভাগে ব্রোঞ্জ এবং একক বিভাগে রুপোর পদক জিতেছেন বছর একুশের দিয়া। পদক নিয়ে শনিবারই বাড়ি ফিরেছেন তিনি। তার সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি পরিবার। অল্প বয়স থেকেই বিভিন্ন খেলাধুলো ভালোবাসেন দিয়া। পড়াশোনার পাশাপাশি ২০২২ সাল থেকে ক্যারাটে প্রশিক্ষণ শুরু করেন। মাত্র দু’বছরেই আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি তিনিও। এই প্রতিযোগিতা ছাড়াও তিনি জেলা ও রাজ্য স্তরেও একাধিক পুরস্কার অর্জন করেছেন। এদিন ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় তাঁকে। দিয়ার বাবা দেবাশিস শিকদার বলেন, মেয়ের এত বড় সাফল্যের জন্য খুব খুশি আমি। দেশের হয়ে পদক জিতেছে। আমরা খুব গর্বিত। অন্যদিকে, দিয়া বলেন, আমার লক্ষ্য আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের হয়ে আরও অনেক সাফল্য অর্জন করা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ