Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আরও এক যাত্রীর মৃত্যু, বাগনানে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬

বাগনানের লাইব্রেরি মোড়ে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। বুধবার রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাপস পাত্রর (৪০)।

আরও এক যাত্রীর মৃত্যু, বাগনানে বাস  দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বাগনানের লাইব্রেরি মোড়ে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। বুধবার রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাপস পাত্রর (৪০)। তাঁর বাড়ি বাগনান থানার দুর্লভপুরের পশ্চিমপাড়ায়। তাঁর স্ত্রী রেখা পাত্র বলেন, দুর্ঘটনার দিন ওই অভিশপ্ত বাসেই ছিলেন তাপসবাবু। তিনি বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে ঘোড়াঘাটা স্টেশনে যান। সেখান থেকে ট্রেনে বাগনানে গিয়ে ওই বাসে উঠেছিলেন। তিনি কুলগাছিয়ায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। অন্যান্য দিন বাগনান স্টেশন থেকে অটো কিংবা টোটোয় করে অফিসে যেতেন। সেদিন কী যে হল, কেনই বা অটো-টোটো ছেড়ে বাসে উঠতে গেলেন, বুঝতে পারছি না। হয়তো সেদিন বৃষ্টি হচ্ছিল বলেই বাসে উঠেছিলেন। 

Advertisement

রেখা পাত্র বলেন, দুর্ঘটনার খবর পাই আমার মায়ের বাড়ি থেকে। বাগনানেই আমার বাপের বাড়ি। জখম স্বামীকে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বাগনানের একটি নার্সিং হোমে এবং তারও পরে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় শেষমেশ এসএসকেএম হাসপাতালের ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়। 
গত ১৯ জুন সকালে বাগনান-শ্যামবাজার রুটের একটি যাত্রীবাহী বাস ১৬ নম্বর জাতীয় সড়কে ওঠার সময় লাইব্রেরি মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে। একটি লরি সিগন্যাল ভেঙে বেপরোয়া গতিতে এসে ওই বাসে ধাক্কা মারে। ওইদিনই চারজন যাত্রীর মৃত্যু হয়। পরের দিন এসএসকেএম হাসপাতালে মারা যান বাগনানের সাবসিট বাগুড়ের বাসিন্দা কলেজ ছাত্রী সাঞ্জনা মাইতি। ওই ঘটনাতেই বুধবার মারা গেলেন তাপস পাত্র।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ