Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

এসআইআরে রাজ্যে ফের মৃত্যু, এবার হাওড়া

এসআইআরে রাজ্যে ফের মৃত্যু। এবার হাওড়ায় শুনানির লাইনে দাঁড়িয়ে আতঙ্কে মৃত্যু হল এক বৃদ্ধের।

এসআইআরে রাজ্যে ফের মৃত্যু, এবার হাওড়া
  • ৯ জানুয়ারি, ২০২৬ ১৯:০১
Prefer us on Google

এসআইআরে রাজ্যে ফের মৃত্যু। এবার হাওড়ায় শুনানির লাইনে দাঁড়িয়ে আতঙ্কে মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার দুপুর তিনটে নাগাদ বালি জগাছা ব্লক অফিসের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন বছর ৬৫ বয়সি মদন ঘোষ। লিলুয়া চকপাড়ার বাসিন্দা তিনি। আচমকাই পড়ে যান। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কের মৃত্যু হয়েছে প্রবীণ এই নাগরিকের। খবর পেয়ে ছুটে আসেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ ও ব্লক তৃণমূল সভাপতি তাপস মাইতি। মৃতের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন তাঁরা। এই ঘটনার খোঁজখবর নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ