Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের হরমুজে জাহাজে হামলা! ইরানের উপর পালটা গোলাবর্ষণ আমেরিকার

হরমুজে ইরানের পণ্যবাহী জাহাজে হামলার পালটা জবাবে মার্কিন বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। নতুন উত্তেজনা ও বিস্ফোরণের খবর। বিস্তারিত পড়ুন।

ফের হরমুজে জাহাজে হামলা! ইরানের উপর পালটা গোলাবর্ষণ আমেরিকার
  • ১২ জুলাই, ২০২৬ ১২:৩০
Prefer us on Google

তেহেরান, ১২ জুলাই:ফের উত্তপ্ত হরমুজ। শান্তি চুক্তি অমান্য করেই ফের একটি পণ্যবাহী বানিজ্যিক জাহাজে হামলা চালাল ইরান এমনই অভিযোগ মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। এর পালটা জবাবে রবিবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক ঘাটিতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পরপরই ইরান বাহরিন, কুয়েত, কাতার এবং আরব আমিরশাহিকে লক্ষ্য করে আমেরিকা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে জানা গিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে।

Advertisement

সেন্টকমের বিবৃতি অনুযায়ী, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়। হামলার জেরে জাহাজটিতে আগুন ধরে যায় এবং ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পরেই মার্কিনবাহিনী ইরানের প্রায় ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এসবের মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য সামরিক অবকাঠামো। সেন্টকমের দাবি, এই হামলার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর ইরানের হামলার ছককে দুর্বল করে দেওয়া। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তার মূল্য দিতে হবে।' 

অন্যদিকে, ইরানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের বুশেহর, আসালুয়েহ, চাবাহার, বন্দর আব্বাস এবং সিরিক এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিভিন্ন সূত্রের দাবি, অন্তত ১০টি বিস্ফোরণে কেঁপে উঠেছে ওই অঞ্চলগুলি। তবে এসব বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই ঘটনাকে ঘিরে পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তবে উভয় পক্ষের দাবি ও পালটা দাবির যাচাই এখনও সম্ভব হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ