Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিরক্ত আলিয়া

প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করলেন অভিনেত্রী আলিয়া ভাট। তাঁর ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করা হচ্ছে বলে মঙ্গলবার ক্ষোভ উগরে দিয়েছেন নায়িকা

বিরক্ত আলিয়া
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করলেন অভিনেত্রী আলিয়া ভাট। তাঁর ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করা হচ্ছে বলে মঙ্গলবার ক্ষোভ উগরে দিয়েছেন নায়িকা। কী কারণে ক্ষুব্ধ অভিনেত্রী? গত কয়েক মাস ধরে বান্দ্রায় পালি হিলে বিলাসবহুল বাসভবন পুনর্নির্মাণ করছেন রণবীর ও আলিয়া। ২৫০ কোটি টাকার বাড়িটির সংস্কারের কাজ প্রায় শেষের পথে। দীপাবলিতেই ওই বাড়িতে গৃহপ্রবেশের কথা রয়েছে তারকা দম্পতির। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই বাড়ির একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে, রণবীর ও আলিয়ার বাড়ির সংস্কার চলছে। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ভিডিওটি। তা নিয়েই বিরক্ত অভিনেত্রী। তাঁর দাবি, কারও ব্যক্তিগত কোনও কিছু সমাজমাধ্যমের ‘কনটেন্ট’ হতে পারে না। তিনি লিখেছেন, ‘আমি জানি, মুম্বইয়ের মতো শহরে জায়গা কম। অনেক সময় জানালা দিয়ে হয়তো অন্য কারও বাসভবন দেখতে পাবেন। সেই পরিসরে ঢুকে ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অধিকার কারও নেই।’ তাঁর সংযোজন, ‘আমাদের বাড়ি সংস্কারের কাজ চলছে। তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা গোপনীয়তায় হস্তক্ষেপ ছাড়া আর কী! অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া ‘কনটেন্ট’ হতে পারে না। সেটা ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন।’ আলিয়া প্রশ্ন করেছেন, ‘একবার ভাবুন তো, আপনার বাড়ির ভিডিও অনুমতি ছাড়া কেউ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে, কেমন লাগবে? আপনি নিশ্চয়ই খুশি হবেন না। পৃথিবীর কেউই খুশি হবেন না।’ একাধিকবার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার কারণে বিরক্ত হয়েছেন বলিউড তারকারা। সম্প্রতি মেয়ে দুয়ার ভিডিও করায় একজন চিত্রগ্রাহকের উপরে রেগে গিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ