Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আদ্রা স্টেশনে পৌঁছে সুবর্ণরেখা এক্সপ্রেস বাতিলের ঘোষণা! বিক্ষোভ

আদ্রা স্টেশনে পৌঁছে সুবর্ণরেখা এক্সপ্রেস বাতিলের ঘোষণা! বিক্ষোভ
  • ১৯ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

সুবর্ণরেখা এক্সপ্রেস পুরুলিয়ার আদ্রায় ঢোকার পরেই বাতিল বলে ঘোষণা করা হয়। আর তাতেই ট্রেনে থাকা যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। আদ্রার স্টেশন মাস্টারকে রীতিমতো ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। দু’ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। চাপে পড়ে রেল কর্তৃপক্ষ ট্রেনটি চালাতে বাধ্য হয়। জানা গিয়েছে, সুবর্ণরেখা এক্সপ্রেস ট্রেনটি দৈনিক হিসেবে চলাচল করে। ট্রেনটি ধানবাদ থেকে টাটা পর্যন্ত যায়। আজ, বৃহস্পতিবার আদ্রায় ঢোকার পরই ট্রেনটিকে হঠাৎ বাতিল বলে ঘোষণা করা হয়। আর তার জেরে বিক্ষোভ হয়। রেলের এক আধিকারিক জানিয়েছেন, টাটা স্টেশন এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। যার জন্য ট্রেনটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরবর্তী সময়ে সিদ্ধান্ত বদল করে ট্রেনটিকে চান্ডিল রেল স্টেশন পর্যন্ত চালানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ