Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পিএসসির নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অনিল ভার্মা।

পিএসসির নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অনিল ভার্মা। রাজ্য সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরে প্রধান সচিবের দায়িত্ব পালন করার পর তিনি নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের ডিরেক্টর হিসাবে চাকরি থেকে অবসর নেন। মে মাসে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আগের সরকারের সময় নিযুক্ত চেয়ারম্যান দেবল রা‌য় পদত্যাগ করেন। তারপর থেকে দুমাসের বেশি সময় ধরে পিএসসির মতো সরকারি চাকরিতে নিয়োগে যুক্ত গুরুত্বপূর্ণ সংস্থার চেয়ারম্যান পদ খালি ছিল। চেয়ারম্যান নিয়োগের পর এবার কমিশনের সদস্যরা নিযুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। 

Advertisement

রাজ্য প্রশাসনে বিভিন্ন পদে থাকার সময় বিভিন্ন ইস্যুতে ‘সমঝোতা’ না-করা একরোখা আধিকারিক হিসাবে অনিল ভার্মা পরিচিত ছিলেন। প্রশাসনিক কাজে সততা বজায় রাখার উপর বিশেষ জোর দিতেন তিনি। এসব কারণে খাদ্য, স্বাস্থ্য, প্রাণীসম্পদের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে প্রধান সচিবের পদে গেলেও নানা মহলের বিরোধিতায় তিনি বেশি সময় সেখানে থাকতে পারেননি। তাঁকে শেষপর্যন্ত কিছুটা কম গুরুত্বের প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের ডিরেক্টর পদে পাঠনো হয়। সেখান থেকে তিনি অবসর নেন। রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, সরকারি চাকরিতে নিয়োগে স্বচ্ছতা ফেরানোই তাঁদের লক্ষ্য। সেই প্রেক্ষিতে অনিল ভার্মাকে পিএসসির চেয়ারম্যান করা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ