Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ক্ষুব্ধ বরুণ

পাপারাৎজি ও ক্যামেরাপার্সনদের উপর ক্ষুব্ধ অভিনেতা বরুণ ধাওয়ান। গত শুক্রবার রাতে মৃত্যু হয়েছে অভিনেত্রী শেফালি জারিওয়ালার।

ক্ষুব্ধ বরুণ
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাপারাৎজি ও ক্যামেরাপার্সনদের উপর ক্ষুব্ধ অভিনেতা বরুণ ধাওয়ান। গত শুক্রবার রাতে মৃত্যু হয়েছে অভিনেত্রী শেফালি জারিওয়ালার। অভিনেত্রীর মৃতদেহ হাসপাতাল থেকে বের করে শেষকৃত্য পর্যন্ত সমস্ত ঘটনা ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজিরা। তাঁদের থেকে বাঁচতে বাধ্য হয়ে মুখ ঢাকতে হয়েছে শেফালির স্বামী পরাগ ত্যাগীকে। তবে এই কভারেজ মেনে নিতে পারেননি বরুণ। একে ‘অসংবেদনশীল আচরণ’ হিসেবে উল্লেখ করে ক্ষুব্ধ অভিনেতা লিখেছেন, ‘মৃত্যুকে এতটা অসংবেদনশীল, অমানবিকভাবে তুলে ধরা কি খুব দরকার? কোনও তারকা প্রয়াত হলে তাঁর পরিবারের শোককে নিয়ে খবর করার এত প্রয়োজন পড়ে কেন? প্রত্যেকেই এজন্য অপ্রস্তুত হয়ে পড়েন। তা সত্ত্বেও এহেন কাজ থামে না।’ পাপারাৎজিদের কাছে তাঁর অনুরোধ, ‘কারও শেষযাত্রাকে এভাবে তুলে ধরবেন না।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ