Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ক্ষোভ

শুক্রবার গভীর রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার।

মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ক্ষোভ
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শুক্রবার গভীর রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। মৃতার নাম মণিকাকরণ গড়াই(৩২)। তাঁর বাড়ি কেশপুর থানার পুরুনবেড়া এলাকায়। তাঁর সদ্যোজাত কন্যাসন্তান বর্তমানে হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ইন্দ্রনীল সেন বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নির্দিষ্ট কমিটি তদন্ত করবে। মৃতার দেহের ময়নাতদন্ত হচ্ছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওইদিন ভোর সাড়ে ৪টে নাগাদ প্রসূতির প্রসবযন্ত্রণা শুরু হয়। এরপর মণিকাকরণকে হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি করেন পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, প্রাথমিকভাবে সিজার করার কথা বলা হয়। কিন্তু, পরে চিকিৎসকরা স্বাভাবিক প্রসবের জন্য অপেক্ষা করেন। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ নর্মাল ডেলিভারির মাধ্যমে কন্যাসন্তানের জন্ম হয়। রাত ৮টা নাগাদ প্রসূতির মৃত্যুর পর ক্ষোভ প্রকাশ করেন পরিবারের লোকজন। অভিযোগ, প্রসবের পর দীর্ঘক্ষণ সেলাই না করেই প্রসূতিকে ফেলে রাখা হয়। এনিয়ে বহুবার চিকিৎসক ও নার্সদের দৃষ্টি আকর্ষণ করা হলেও সদুত্তর মেলেনি। দুপুর ২টো নাগাদ সেলাই করা হয় বলে জানা গিয়েছে। সেইসময় অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে প্রসূতির শ্বাসকষ্ট শুরু হয়।  মৃতার ননদ চিনু রায় ও দাদা বিধান গড়াই বলেন, রোগীকে অন্যত্র নিয়ে যাব বলে অনুরোধ করি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ