Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অঙ্গনওয়াড়ি: উপভোক্তাদের দৈনিক মাথাপিছু বরাদ্দ ২ টাকা বাড়ল রাজ্য

মন্ত্রিসভার বৈঠকে আগেই সিদ্ধান্ত হয়েছিল। এবার তা বাস্তবায়ন হতে চলেছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপভোক্তাদের মাথা পিছু প্রতিদিন ২ টাকা করে বরাদ্দ বাড়াল রাজ্য।

অঙ্গনওয়াড়ি: উপভোক্তাদের দৈনিক মাথাপিছু বরাদ্দ ২ টাকা বাড়ল রাজ্য
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মন্ত্রিসভার বৈঠকে আগেই সিদ্ধান্ত হয়েছিল। এবার তা বাস্তবায়ন হতে চলেছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপভোক্তাদের মাথা পিছু প্রতিদিন ২ টাকা করে বরাদ্দ বাড়াল রাজ্য। এনিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর। সেখানে বলা হয়েছে, বর্তমানে ছ’মাস থেকে ছ’বছরের শিশুদের জন্য রোজ মাথা পিছু ৮ টাকা করে বরাদ্দ হয়। তা এবার বেড়ে হল ১০ টাকা। অন্তঃসত্ত্বা ও সদ্য মা হয়েছেন যাঁরা, তাঁদের জন্য দৈনিক মাথা পিছু সাড়ে ৯ টাকা করে ধার্য ছিল। সেটা বেড়ে হল সাড়ে ১১ টাকা। অপুষ্ট বাচ্চাদের জন্য মাথা পিছু রোজকার বরাদ্দ ১২ টাকা থেকে বেড়ে ১৪ টাকা করা হয়েছে। মূল্যবৃদ্ধির বাজারে আগের খরচ দিয়ে ডিম ও সবজি কিনতে হিমশিম খেতে হত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের। বারবার বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছেন তাঁরা। তাতে সাড়া দিয়ে বিজেপি সরকার মাথা পিছু প্রত্যেক উপভোক্তার জন্য বরাদ্দ বৃদ্ধি করল। চলতি মাস থেকেই এই বাড়তি বরাদ্দের নিয়ম লাগু হবে বলে দপ্তরের তরফে জানানো হয়েছে। -ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ